সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩

আব্দুল্লাহ আল-আমিন, নকলা

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় ১০৮ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দুপুরে পৌরসভার গড়েরগাও মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কাসেমের পুত্র মো. রুহুল আমিন (৩৭), কুরুয়া ভাটিপাড়া এলাকারবিল্লাহ হোসেনের পুত্র গাড়ী চালক শফিকুল ইসলাম (১৯) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার আবেদ আলীর পুত্র নূর মোহাম্মদ (২৮)।

পুলিশ জানায়, নকলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ সোমবার সকাল থেকে গড়েরগাও মোড়ে চেকপোস্ট বসায়। নালিতাবাড়ী থেকে আসা একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হলে তল্লাশী চালানো হয়। এসময় মালবাহী পিকআপ ভ্যানে বহণ করা কাঠের ভূষির বস্তার মধ্যে ১০৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। এ ঘটনায় চালকসহ ৩জনকে আটক করে পুলিশ।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, দীর্ঘদিন যাবৎ মাদককারবারীরা অভিনব কায়দায় মাদকের ব্যবসা করে আসছিল। আটককৃত মদগুলো তারা ঝিনাইগাতী থেকে নিয়ে ঢাকার গাজীপুরে যাচ্ছিল। প্রথমে গাড়ী দেখেই পুলিশের সন্দেহ হয়। পরে তল্লাশী চালানো হয়। তল্লাশী করে ভূষির বস্তার ভিতরে রাখা ম্যাজিক মোমেন্ট বড় ২৪ বোতল, ম্যাজিক হোয়াইট ২৪ বোতল, আইকনিক হোয়াইট ২৪ বোতল, রয়েল স্ট্যাগ ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, মাদকের সাথে জড়িত আমরা কাউকে ছাড় দিব না। নকলা থানা পুলিশ আজ বড় একটি মাদকের চালান ধরতে সক্ষম হয়েছে। এদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু হবে। মাদকবিরোধী অভিযান আমাদের সব সময় অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.