সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’

শিক্ষা প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সম্প্রতি যারা নির্বাচিত হয়েছেন, তাদের ‘পূর্ব কার্যকলাপ এবং ডকুমেন্টস ও কাগজপত্র’ যাচাইয়ে ‘পুলিশি তদন্তের’ সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পার্বত্য জেলা বাদে ৬১ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের গতকাল রোববার এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে প্রার্থীরা শুধু নিজ জেলায় আবেদন করার সুযোগ পান। সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ জেলার পুলিশ সুপারের কার্যালয়কে ওই জেলায় নির্বাচিত প্রার্থীদের আগের কার্যকলাপ পুলিশি তদন্তের মাধ্যমে যাচাইয়ের অনুরোধ করবেন। এছাড়া প্রার্থীদের দেওয়া ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতাও যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

প্রাথমিকে শিক্ষক নিয়োগের এ প্রক্রিয়া শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়। প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর জন্য সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর জন্য ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। মোট ১৪ হাজার ৩৮৫টি পদে গত ৯ জানুয়ারি জেলায় জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চাকরি পেতে ১০ লাখ ৮০ হাজার ৯৫ জন আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন।

পরীক্ষায় ‘অসদুপায় অবলম্বন’ ও ‘ডিভাইস ব্যবহারের’ অভিযোগ সারা দেশে দুই শতাধিক প্রার্থী বহিষ্কৃত হন বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে জানানো হয়েছে। প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে এ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন প্রার্থীদের একাংশ। পরে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরগুলো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগের জন্য ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে।

এরপর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। এ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় পরীক্ষা নিয়ে এসব প্রার্থীদের ‘তড়িঘড়ি’ করে নির্বাচিত করা হয়েছে।

গত ৩ মে জেলা প্রশাসক সম্মেলনে যোগদান শেষে তিনি বলেছিলেন, ‘তাদের সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা যোগ্য কি না, কোনো ঘাটতি আছে কি না— সেটা দেখা হবে। ধরুন তাদের যোগদানের পর পিটিআইতে ট্রেনিং নেবে; সেখানে যদি তারা ফেল করে, তাহলে তো আর শিক্ষক হতে পারবে না। তাছাড়া সরকারি বিধিতে যেটা আছে যে— চাকরিতে যোগদানের পর তারা সাকসেসফুলি যদি দুই বছর পার করতে পারে, তাহলে তাদের রাখব, পারমানেন্ট করব। সবকিছুই করা হবে দেশের শিক্ষার স্বার্থে। আমরা সবাই চাই— যোগ্য শিক্ষকরা নিয়োগ পাক, আমাদের সন্তানদের পড়াক।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.