রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পুলিশ প্রশাসন কোনো দলের নয়; বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে।

আজ রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুলিশের কল্যাণ প্যারেডে তিনি এসব কথা বলেন। এর আগে পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে চার দিনের এই আয়োজন শুরু হয়। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, থানার পরিবেশ এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে একজন মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি থানায় গিয়ে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন এবং প্রতিকার পেতে পারেন। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন আধুনিক, মানবিক ও পেশাদার পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হতে হবে আইনগত ও মানবিক। যেকোনো বিপদে মানুষ যেন থানাকে নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে, সেই আস্থা তৈরি করাই পুলিশের বড় দায়িত্ব।

তারেক রহমান বলেন, পুলিশ চাইলে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে, সাম্প্রতিক নির্বাচনে সেটি প্রমাণ হয়েছে। তবে অতীতে দলীয় রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অভিযোগও তোলেন তিনি। তার মতে, সেই অন্ধকার সময় পেরিয়ে এখন নতুনভাবে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো বিষয়ে অবশ্যই আইনগত পদক্ষেপ নিতে হবে। তবে সেই পদক্ষেপে মানবিকতার ছোঁয়া থাকলে সরকারের সাফল্য জনমনে আরও ইতিবাচক প্রভাব ফেলবে। জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা কঠিন, তাই জনগণের আস্থা অর্জন পুলিশের জন্য অত্যন্ত জরুরি।

কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডের মতো জনমুখী উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে পুলিশি কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে। পুলিশের কাজ দুষ্টের দমন ও শিষ্টের লালন, আর সেই কাজ করতে হবে আইন, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.