সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঐতিহাসিক কুরআন দিবস আজ

ধর্ম ডেস্ক

আজ ১১ মে। দেশে পালিত হচ্ছে ‘ঐতিহাসিক কুরআন দিবস’। ১৯৮৫ সালের এ দিনে চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে সংঘটিত এক রক্তাক্ত ঘটনার স্মরণে দিবসটি পালন করা হয়। বিভিন্ন ইসলামী সংগঠন, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতি বছর দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করে থাকে।

জানা যায়, ১৯৮৫ সালের ১২ এপ্রিল ভারতের দুই নাগরিক পদ্মপল চোপরা ও শীতল সিং কলকাতা হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই আবেদনে পবিত্র কুরআনের সকল আরবি কপি ও অনুবাদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়। রিটে বলা হয়, কুরআনের কিছু আয়াতে কাফির ও মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ এবং হত্যার প্রসঙ্গ রয়েছে, যা সাম্প্রদায়িক দাঙ্গার কারণ হতে পারে। পরে বিচারপতি মিসেস পদ্মা খাস্তগীর বিষয়টি গ্রহণ করে রাজ্য সরকারকে তিন সপ্তাহের মধ্যে এফিডেভিট দাখিলের নির্দেশ দেন।

এ খবর ছড়িয়ে পড়ার পর কলকাতাসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদের ঝড় ওঠে। বাংলাদেশেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ১০ মে জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে হাজার হাজার ইসলামী ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং লাঠিচার্জের ঘটনা ঘটে।

পরদিন ১১ মে চাঁপাইনবাবগঞ্জ ঈদগাহ ময়দানে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশকে কেন্দ্র করে সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আয়োজকদের পক্ষ থেকে শুধুমাত্র দোয়া করার অনুমতি চাওয়া হলেও তা দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করলে স্কুলশিক্ষার্থী, কৃষক, রিকশাচালক ও রেলশ্রমিকসহ ৮ জন নিহত হন।

এরপর থেকেই দিনটি বিভিন্ন ইসলামী সংগঠনের কাছে ‘ঐতিহাসিক কুরআন দিবস’ হিসেবে পরিচিতি পায়। প্রতিবছর ১১ মে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণসভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.