শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টর চালকের মৃত্যু

আব্দুল্লাহ আল-আমিন, নকলা

ছবি : সংগৃহীত

শেরপুরের নকলায় ঢাকা-শেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টর চালক আবুল হাশেম ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এক সিএনজি যাত্রীকে।

আজ শনিবার (৯ মে) সকাল সাতটার দিকে নকলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সাতটার দিকে নকলা থেকে মালবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর শেরপুরের দিকে যাচ্ছিল। এসময় জালালপুর এলাকায় পৌছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে চাইলে বিপরীত দিক থেকে আসা সিএনজি সামনে পড়ে। এতে বাসটি পাশ কেটে পেছন দিক থেকে মাহিন্দ্রকে ধাক্কা দেয়। ফলে মাহিন্দ্র উল্টে চালক আবুল হাশেম ঘটনাস্থলেই ছিটকে পড়ে মারা যান। অন্যদিকে সিএনজির সাথেও ধাক্কা লেগে আরেক যাত্রী গুরুতর আহত হয়। তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস ও মাহিন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.