সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা

ক্রীড়া ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে ২-০ গোলের জয়ে মৌসুম শেষ হওয়ার তিন ম্যাচ আগেই নিজেদের ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

রোববার (১০ মে) রাতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল করে জয় নিশ্চিত করেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস। এ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে যায়, যা বাকি ম্যাচগুলোতে আর পুষিয়ে নেয়া সম্ভব নয়।

জার্মান কোচ হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বার লা লিগা জিতল বার্সা। অন্যদিকে মৌসুম শেষ হলো রিয়াল মাদ্রিদের ট্রফিশূন্যভাবে।

লা লিগার ইতিহাসে এটি ছিল মাত্র দ্বিতীয়বার, যখন এল ক্লাসিকোর ফল সরাসরি শিরোপা নির্ধারণ করেছে। এর আগে ১৯৩২ সালে বার্সেলোনার বিপক্ষে ড্র করে প্রথম লিগ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেতিকো মাদ্রিদর কাছে বিদায় নেয়ার হতাশা থাকলেও, ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা উদযাপনে কোনো কমতি রাখেনি বার্সেলোনা।

ম্যাচ শেষে বার্সার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং বলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে শিরোপা জেতা বিশেষ কিছু। এখন সমর্থকদের সঙ্গে উদযাপন করতে চাই। স্পেনে আমরাই ছিলাম সেরা দল।

ম্যাচের আগে রিয়াল শিবিরে ছিল অস্থিরতা। অনুশীলনে সতীর্থ অরেলিয়েঁ চুয়ামেনির সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পেয়ে ছিটকে যান ফেদে ভালভার্দে। অন্যদিকে ব্যক্তিগত শোকের মধ্যেও দলের পাশে ছিলেন ফ্লিক; ম্যাচের দিনই মারা যান তার বাবা।

ইনজুরিতে থাকা লামিনে ইয়ামালের জায়গায় ডান প্রান্তে খেলানো হয় রাশফোর্ডকে, যিনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় খেলছেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সা। ২০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। এরপর দানি ওলমোর ব্যাকহিল পাস থেকে বক্সে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস।

ইনজুরিতে থাকা কিলিয়ান এমবাপ্পের বদলে খেলতে নামে গনসালো গার্সিয়া। তিনি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যাম বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

অন্যদিকে বার্সার গোলরক্ষক হুয়ান গার্সিয়া দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে এগিয়ে রাখেন।

ক্যাম্প ন্যুতে উপস্থিত প্রায় ৬২ হাজার দর্শক পুরো ম্যাচজুড়েই উৎসবের আমেজে ছিলেন। ভিনিসিয়ুস জুনিয়রকে খোঁচা দিতে সমর্থকেরা বিচ বল উড়িয়ে আনন্দ প্রকাশ করেন।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় ফ্লিক বলেন, আজকের দিনটি আমি কখনও ভুলব না। দিনটি আমার জন্য কঠিন ছিল, কারণ আমার বাবা মারা গেছেন। কিন্তু আমার দল পরিবার হয়ে পাশে দাঁড়িয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো জিতে লা লিগা শিরোপা জয় সত্যিই অসাধারণ অনুভূতি।

রিয়ালের অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়া বার্সেলোনাকে অভিনন্দন জানিয়ে বলেন, এ মৌসুম থেকে শিক্ষা নিয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এখনও তিনটি ম্যাচ বাকি এবং আমাদের জিততেই হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.