মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা পেলো চার শতাধিক মানুষ

আব্দুল্লাহ আল-আমিন, নকলা

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলা উপজেলায় অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দিনব্যাপী উপজেলার গণপদ্দী ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যেখানে নারী, পুরুষ ও শিশুসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা নিতে উপস্থিত হন।

গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠন
ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে মেডিসিন, চর্ম-যৌন, চক্ষু, ডেন্টাল, শিশু ও গাইনি রোগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। এছাড়া ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের সুবিধা থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

এ সময় গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান সুমন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সভাপতি হাফেজ ইমাম হাসান সাব্বিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.