সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চট্টগ্রামে সড়ক থেকে প্রাইভেটকার নিচে পড়ে নিহত ১

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে প্রাইভেটকার নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরের বন্দর থানার নিমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে পথচারী মোহাম্মদ শফিককে (৫৫) নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত এক তরুণীসহ চারজনকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, প্রাইভেটকারটি বিমানবন্দরের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, ফ্লাইওভার থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি নিচে রাস্তায় পড়ে গেছে। এখানে প্রচুর লোকজন জমা হয়েছে। আমরা তাদের সরিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.