শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!

বিনোদন ডেস্ক

এ যেনো চণ্ডীদাস আর রজকিনীর গল্প ফিরে এলো! ১২ বছরের অপেক্ষা। এরপর সাড়া দেওয়া। বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান-প্রীতি জিনতার একটি টুইট ঘিরে স্যোশাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। ১২ বছর পর আইপিএলে প্রীতি জিনতার দল পাঞ্জাবকে নিয়ে মুখ খুললেন সালমান খান। শেষ বার যখন পাঞ্জাব কিংসকে নিয়ে বলিউড ভাইজান সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তখন রীতিমতো খোঁচাই দিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি সালমানের ১২ বছরের পুরনো একটি প্রশ্নে প্রীতির ‘হ্যাঁ’ উত্তর বিনোদন জগতের পুরনো এক মজার স্মৃতি মনে করিয়ে দেওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। সে সময় সালমান খান একটি মজার টুইট করেন। আইপিলের ক্রিকেট মাঠে খেলা চলছিলো বলিউড বাদশাহ শাহরুখ খানের ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স আর বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের। ওই মুহূর্তে টুইটারে সালমান জানতে চান প্রীতির দল জিতেছে কি না, এমন একটি সরল প্রশ্ন তোলেন।

টুইটারে তিনি লেখেন, জিনতার দল কি জিতেছে? ছোট্ট সেই টুইটই ১২ বছর পর আবারও ভাইরাল হয়েছে, যা আলোচনার কেন্দ্রে রেখেছে দুই তারকাকে।

এদিকে, চলতি বছর আইপিলের ক্রিকেট মাঠে দারুণ ফর্মে রয়েছে প্রীতির পাঞ্জাব কিংস। পাঁচ ম্যাচ খেলায় কোনো হার নেই। ৯ পয়েন্ট নিয়ে সব দলের শীর্ষে অবস্থান করছে। গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে দাপুটে জয় পায় পাঞ্জাব কিংস। এরপরই দীর্ঘ ১২ বছরের পুরনো পোস্ট ২০২৬ সালে আবারও সামনে আনেন সালমান নিজেই। আর এবার সেই টুইটের জবাব দিয়েছেন প্রীতি জিনতা।

টুইটারে বেশ কয়েকটি প্রফুল্ল ভঙ্গিতে ছবি দিয়ে প্রীতি তিনবার ‘হ্যাঁ’ জানান। তার এই প্রতিক্রিয়া যেনো এক দশক আগের মজার কথোপকথনের সুন্দর সমাপ্তি টেনে দিলো।

সালমান খান ও প্রীতি জিনতার বন্ধুত্ব দীর্ঘদিনের। একসঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করার মাধ্যমে তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সময় পেরিয়ে গেলেও এই বন্ধুত্বের উষ্ণতা যে অটুট রয়েছে, টুইটারের উষ্ণভাবের আদান-প্রদান যেনো তারই প্রমাণ। নেটিজেনরাও এ বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.