রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বিশাল চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত ৬৯ জনকে আটক করা হয়েছে, যারা ইসরায়েলসহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল বলে দাবি করেছে তেহরান।

সোমবার (২০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাজানদারান প্রদেশজুড়ে গোয়েন্দা শাখাগুলো বিশেষ অভিযান চালিয়ে এই সন্দেহভাজনদের শনাক্ত করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহ এবং দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং অত্যাধুনিক টেলিযোগাযোগ সরঞ্জাম জব্দ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চক্রের কাছ থেকে ২০টি স্যাটেলাইট ইন্টারনেট রিসিভার উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব রিসিভার ব্যবহার করে তারা ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে স্পর্শকাতর তথ্য পাচার করত।

ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, এই গোষ্ঠীটি গত বছরের ১২ দিনের যুদ্ধের সময় থেকেই ইসরায়েলসহ ইরানের শত্রু পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল। গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তারা ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সামরিক সক্ষমতা নিয়ে নিয়মিত তথ্য আদান-প্রদান করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

বর্তমানে আটককৃতদের উচ্চপর্যায়ের জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনাকে তেহরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সাফল্য হিসেবে দেখছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.