শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রেমে মজেছেন সিডনি সুইনি!

বিনোদন ডেস্ক

হলিউডের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রীদের একজন সিডনি সুইনি। সাম্প্রতিক সময়ে একাধিক দর্শকপ্রিয় কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। বিশেষ করে প্রেম নিয়ে নানা গুঞ্জন শোনা যেত পশ্চিমা বিনোদন অঙ্গনে।

অবশেষে সে জল্পনার অবসান ঘটালেন এ অভিনেত্রী। নিজের মনের মানুষের পরিচয় প্রকাশ্যে এনে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন সিডনি সুইনি। সেখানে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তাকে। গুঞ্জন ছিল, সংগীত প্রযোজক স্কুটার ব্রাউন-এর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রকাশিত ছবিটি সে গুঞ্জনকেই সত্য প্রমাণ করেছে।

গত ১৫ এপ্রিল ২৮ বছর বয়সী এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের সঙ্গে একটি সাদা-কালো ছবি শেয়ার করেন। ছবিটি স্কুটার ব্রাউনও নিজের অ্যাকাউন্টে প্রকাশ করেন। সেখানে মজার ছলে নিজেকে ‘লাকি বাস্টার্ড’ বলে উল্লেখ করেন তিনি।

ধারণা করা হচ্ছে, ছবিটি গত ৭ এপ্রিল ইউফোরিয়া সিরিজের প্রিমিয়ার অনুষ্ঠান থেকে তোলা। ওই অনুষ্ঠানে সাদা পোশাকে সিডনি সুইনিকে দেখা যায়। আর স্কুটার ব্রাউন ছিলেন সাধারণ পোশাকে।

তাদের সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত হয় ২০২৫ সালের সেপ্টেম্বরে। ইতালির ভেনিসে বিশ্বের শীর্ষ ধনকুবের জেফ বেজোস ও লরেন সানচেজের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে প্রথম দেখা হয় সিডনি সুইনি ও স্কুটার ব্রাউনের। সেখান থেকেই তাদের পরিচয় এবং ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরবর্তী সময়ে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে দেখা যায়।

পরে আন্তর্জাতিক গণমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানায়, সিডনি ও স্কুটার তাদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস।

তবে এটি সিডনি সুইনির প্রথম সম্পর্ক নয়। এর আগে ব্যবসায়ী জোনাথন ডাভিনোর সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্কে ছিলেন তিনি। ২০২৫ সালে সে সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে, স্কুটার ব্রাউন আগে ইয়েল কোহেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক
ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
ইলন মাস্ককে ভিলেন অ্যাখ্যা দিয়েছে চীন
প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে যুক্তরাষ্ট্র-চীনের মিত্র হওয়া উচিত: শি
বৈঠক শেষে টেম্পল অব হেভেন পরিদর্শনে ট্রাম্প-শি
চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে লাইফসাপোর্টে থাকা সেই শিশুটি মারা গেছে
মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
ওমানে চার প্রবাসী ভাইয়ের আকস্মিক মৃত্যু
ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ
একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ
আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.