ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, চট্টগ্রাম ডিভিশনের নতুন সদস্যদের জন্য এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ২১ নভেম্বর বৃহস্পতিবার।
অনুষ্ঠানে নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রমের সঙ্গে পরিচয় করানো হয়। কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যগণ নবাগতদের অভিনন্দন জানানোর মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গত চার মাসের পারফরম্যান্স ও অবদানের জন্য বেস্ট লিডার পুরস্কার । এই পুরস্কার অর্জন করেন মুমতাহীন মায়াজ। তার হাতে পুরস্কার তুলে দেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ, চট্টগ্রাম ডিভিশন এর মেন্টর হাসান মোহাম্মদ জাকি উল্লাহ অনি এবং কো-অর্ডিনেটর পূজা চক্রবর্তী। পুরাতন লিডারদের অবদানকে স্বীকৃতি জানিয়ে টোকেন অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করা হয়।
এছাড়াও, অনুষ্ঠানে নতুন লিডার ব্যাচ ঘোষণা করা হয়। নতুন সদস্যদের স্বাগত জানিয়ে কেক কাটার মাধ্যমে পুরো আয়োজন আরও আনন্দঘন হয়ে ওঠে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামের শেষ অংশটি ছিল আবেগঘন বিদায়। ক্লাবের সাবেক জয়েন্ট কো-অর্ডিনেটর ঐন্দ্রিলা কানুনগো-কে একটি হৃদয়স্পর্শী বিদায় জানানো হয়। ক্লাবের প্রতি তার অসামান্য অবদান, আত্মত্যাগ ও অনস্বীকার্য দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা প্রদান করা হয়।
এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তাদের ক্লাবের উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কাজে অবদান রাখার জন্য অনুপ্রাণিত করেছে। প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে সফলভাবে আয়োজিত এই প্রোগ্রাম চট্টগ্রাম ডিভিশনের নবীন ও যুব নেতৃত্ব বিকাশে একটি অনন্য দৃষ্টান্ত।








