মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে ফ্লাইট স্থগিত থাকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে তারা বিশেষ উদ্যোগ নিয়েছে। সে উদ্যোগের অংশ হিসেবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফিরে আসা যাত্রীদের স্বজনদের অনেকেই ফ্লাইটের খবর পেয়ে রাতেই বিমানবন্দরে যান এবং সেখানেই সেহরি করেন। ফ্লাইট অবতরণের পর পরিবারের সদস্যরা প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন।








