বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি নতুন বছরকে স্বাগত জানিয়ে বলেন, সময়ের ধারাবাহিকতায় আরেকটি বাংলা নববর্ষ জাতির সামনে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। তিনি এবারের নববর্ষকে পরিবর্তনের বার্তাবাহক হিসেবেও উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে ন্যায়বিচার, অর্থনৈতিক অগ্রগতি এবং মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই নতুন বছরে এগিয়ে যেতে হবে।
বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর কাছে জাতির শান্তি, অগ্রগতি ও সামগ্রিক কল্যাণ কামনা করেন।








