মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারী তুষারপাতে আমেরিকায় ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকায় ভয়াবহ তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। বৈরি আবহাওয়ার কারণে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত সারাদেশে স্কুল ও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপক তুষারপাতের কারণে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ গ্রাহক।

খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসে মারা গেছেন আরো একজন। নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সপ্তাহান্তে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তা শীতজনিত কারণে কিনা তা নিশ্চিত নয়।

আমেরিকার আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিএনএন, এনবিসিসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসহ ১৫টি অঙ্গরাজ্যের বেশিরভাগ অঞ্চল ঢেকে গেছে পুরু তুষারে। সেই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে বরফশীতল বৃষ্টি। শীতকালীন সতর্কতার আওতায় পড়েছেন দেশটির ১৮ কোটি ৫০ লাখ মানুষ।

রোববারের জন্য নির্ধারিত ১১ হাজারের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন নয় লাখের বেশি গ্রাহক। এরমধ্যে দুই লাখ ৫০ হাজার টেনিসিতে।

সূত্র: জিও নিউজ, রয়টার্স

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.