ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-১২ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-১২ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের ৩ ডিসেম্বরের কার্যক্রম স্থগিত করা হলো।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।









