মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক ওয়াস রুম থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। পরবর্তীতে শাহবাগ থানা পুলিশ এটিকে নিশ্চিত করেন এগুলো ককটেল।
আজ শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে হলের শিক্ষার্থীরা এগুলো দেখতে পান। পরবর্তীতে প্রশাসনকে অবগত করা হয়।
এই বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান রিপন জানান, জহু হলের মেইন বিল্ডিংয়ের ১ম ওয়াসরুমে ৩টা ককটেল সদৃশ জিনিস পাওয়া গেছে।
পাওয়ার সাথে সাথে প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানায় ছবি পাঠিয়ে জানানো হয়। শাহবাগ থানার দায়িত্বরত অফিসার আল আমিন দেখে অবিস্ফোরিত ককটেল বলে নিশ্চিত করেছেন। রমনা থানার ডিসিকে জানানো হয়েছে, বোম ডিস্পোজাল ইউনিট আসছে।








