ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে আগুন লেগেছে।
আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে যমুনা ভবনের পেছনে এক্সটেনশনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার সংবাদ পাই। সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ইউনিটগুলো ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই হলের এক্সটেনশন থেকে বিকট শব্দ শোনা যায় এবং এরপরই আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়।
সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।








