রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ রোববার (৫ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে, শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম পরিচয় জানা যায়নি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।









