সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানে মোট ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে জানা যায়, একটি কাভার্ডভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের দিকে নেওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে সকালে নাফ নদীসংলগ্ন বড়ইতলী সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় একজনকে আটক করা হয়।

অপরদিকে, আরেকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে এলাকায় নজরদারি বাড়ানো হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ফিশিং বোট আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ইয়াবা, ব্যবহৃত বোট ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.