মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

শেখ হাসিনার জন্মদিনে সাকিবের শুভেচ্ছা ও ক্রীড়া উপদেষ্টার পাল্টা পোস্ট

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন তিনি।

তাকে ইঙ্গিত করে এরপর অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একটি পোস্ট করেন। এবার সে পোস্টের জবাবে আরও এক পোস্ট এসেছে সাকিবের ফেসবুক পাতায়।

ঘটনার শুরু রোববার রাতে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এই ক্রিকেটার লেখেন, ‘শুভ জন্মদিন আপা’।

শেখ হাসিনাকে নিয়ে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোপের মুখে পড়েন সাকিব। নেটিজেনরা তাকে ‘আওয়ামী দোসর’ ও ‘দালাল’ বলে অ্যাখ্যা দেন। কেউ কেউ বলছেন, গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন?

এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন, যাতে স্পষ্ট ইঙ্গিত ছিল তার দিকেই। তিনি লিখেন– ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। তবে আমি ঠিক ছিলাম। এখানেই সব আলোচনার সমাপ্তি।’

সে পোস্টের জবাব এসেছে সাকিবের ফেসবুক প্রোফাইলে। সেখানে বলা হয়, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে, তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল
‘হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না’
তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুশিয়ারী সাদিক কায়েমের
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’
১৬ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের আলোচনা অনুষ্ঠান
সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.