সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ডাকসু নির্বাচনে ইতিহাস গড়লেন একসঙ্গে জয়ী স্বামী-স্ত্রী

ক্যাম্পাস প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের দুই পদে স্বামী-স্ত্রী রায়হান উদ্দিন ও উম্মে সালমা জয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ডাকসু নির্বাচনে এর আগে কখনো কোনো স্বামী-স্ত্রী একসঙ্গে প্রার্থী হয়ে জয় লাভ করেননি। এবার এই দম্পতি একই প্যানেলে থেকে নির্বাচিত হওয়ায় কেবল ইতিহাসই সৃষ্টি হয়নি, বরং ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রায়হান উদ্দিন, ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী, ৫ হাজারেরও বেশি ভোট পেয়ে ডাকসুর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। স্ত্রী উম্মে সালমা কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯,৯২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উম্মে ছালমা জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নারীদের উন্নয়নে কাজ করছেন। ডাকসু নির্বাচনের জন্য একটি উপযুক্ত প্যানেল খুঁজছিলেন তারা। আর সেই সময় শিবির তাকে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করে।

অনেকে তার শিবির প্যানেলে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন তুললেও তিনি বলেন, কমনরুম সম্পাদক পদে নির্বাচন করার জন্য একটি প্যানেলের প্রয়োজন ছিল এবং সেই হিসেবেই তার এই প্যানেলে আসা।

এবারের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ ২৮টি পদের বেশিরভাগ পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‌‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। তারা ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন। আর বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.