মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

‘পিস টিভি বাংলা’ চালু করতে সরকারকে আইনি নোটিশ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ আবারো চালু করার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে। রোববার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান এ আইনি নোটিশটি পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি  নিশ্চিত করেন আইনজীবী নিজে।

২০১৬ সালের জুলাইয়ে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন জাকির নায়েকের অনুসারী ছিল এবং তার বক্তব্য দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের ভিত্তিতে পিস টিভি বন্ধ করে দেয়া হয়।

তবে জুলাই অভ্যুত্থানের পরে গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার বন্ধ হয়নি। বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি না থাকায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছেন।

তিনি বলেন, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে। তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান। আবেদনও করা হয়েছে। বাংলাদেশের অন্তর্র্বতী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে তা চালু হবে। এরই মধ্যে ‘পিস টিভি বাংলা’ চালুর দাবিতে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী আশরাফ উজ্জামান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

অতীত রাজনীতি পায়ের নিচে ফেলে সামনে এগোতে চায় জামায়াত
শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা
স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে: ফখরুল
সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
আজ মহান বিজয় দিবস
ওসমান হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: ফখরুল
‘হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না’
তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলনের হুশিয়ারী সাদিক কায়েমের

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.