বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২, ২১ রমজান ১৪৪৭, বসন্তকাল

উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

সরকারি নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা বাতিল করা হয়। সভায় মন্ত্রিসভা থেকে প্রবর্তিত অন্যান্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশিকা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি জানান, এ লক্ষ্যে দুই সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সদস্যরা হলেন জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও জলসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব দিতে বলা হয়।

জানা গেছে, শেখ হাসিনার প্রায় ১৬ বছরব্যাপী স্বৈরশাসনের সময় একটি বিতর্কিত নির্দেশনা জারি করা হয়েছিল, যেখানে সরকারি নারী কর্মকর্তাদেরকে ‘স্যার’ সম্বোধন করতে বলা হয়। প্রথাটি অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল এবং এখনো অনেক ক্ষেত্রে তারা ‘স্যার’ নামে সম্বোধিত হচ্ছেন, যা স্পষ্টতই অস্বাভাবিক ও অপ্রচলিত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন মামুনুল হক
প্রধানমন্ত্রীর সাথে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা জারি
হরমুজে মাইন বসাচ্ছে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন
পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় বাংলাদেশের
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ৩৯১ ফ্লাইট বাতিল
হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হত্যা ও ধর্ষণের হুমকি, জিডি করলেন তিথি
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল
চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেলের সাথে ড্র বার্সেলোনার
আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধসহ কয়েক টন ত্রাণ সামগ্রী ইরানে পাঠিয়েছে আজারবাইজান
ইরান যুদ্ধে নতুন বার্তা আমিরাতের
ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
ম্যানেজিং কমিটি সভাপতি পদের জন্য স্নাতক পাসের শর্ত বাতিল
ট্রাম্পের বক্তব্যের পর তেলের দামে সুখবর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.