ঢাকা উত্তরায় গ্র্যান্ড ইন নামে একটি হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বেশ কয়েকজন তরুণ-তরুণীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১ মে) মধ্যরাতে এ অভিযান চালানো হয়। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপ চলছে। এরপর রাতে অভিযান পরিচালনা করি। অভিযানে এসব অভিযোগের সত্যতা মেলে।
তিনি বলেন, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অভিযান এখনো চলমান। অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে।








