রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নেটিজেনদের মন্তব্যের উত্তরে যা বললেন নুসরাত

টালিউডে আসছে নতুন চলচ্চিত্র ‘আড়ি’। যেখানে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় জুটি যশ দাসগুপ্ত ও নুসরাত জাহান।

এই সিনেমার মূল আকর্ষণ কেবল রোমান্স নয়—গল্প ঘুরে দাঁড়িয়েছে এক মা-ছেলের গভীর সম্পর্ককে কেন্দ্র করে। এ চরিত্রে যশের মায়ের ভূমিকায় অভিনয় করছেন বাংলা সিনেমার এক সময়ের আইকনিক অভিনেত্রী মৌসুমি চ্যাটার্জি।

একটা সময় মৌসুমি মানেই ছিল বাংলা ছবির এক অনুভবের নাম—নস্ট্যালজিয়ার প্রতিচ্ছবি। এবার সেই পরিচিতি ছাপিয়ে তিনি আসছেন এক মমতাময়ী মায়ের চরিত্রে, আর তাতেই নতুন করে আলোচনায় ফিরছেন তিনি।

সম্প্রতি এই চলচ্চিত্র নিয়ে ভারতের একটি গণমাধ্যমে কথা বলেন যশ ও নুসরাত। যেখানে শুধু সিনেমার গল্প নয়, আলোচনায় উঠে আসে নেটমাধ্যমের অতিরিক্ত নেতিবাচক দিকও—বিশেষ করে, তাদের পোস্টে寄 যে ধরনের কুমন্তব্য ধেয়ে আসে, তা নিয়েও।

নুসরাত বলেন, “যারা মা-বাবাকে তুলে গালি দেয়, আমি বিশ্বাস করি তাদের বাবা-মায়েরা জানেন না যে তাদের সন্তান এমন কাজ করছে। যদি জানতেন, তারা সেটা মেনে নিতেন না।”

যশ দাসগুপ্ত যোগ করেন, “কোনো মা-বাবা সন্তানকে এমন শিক্ষা দিতে পারেন না। যারা এসব করে, তাদের মানসিক সাহায্য দরকার। তারা চাইলে জিম করতে পারে, ওজন তুলতে পারে, ঘাম ঝরালে হয়তো তাদের ফ্রাস্ট্রেশন কেটে যাবে।”

নুসরাত আরেক ধাপ এগিয়ে বলেন, “এই গালাগাল করা লোকগুলো আসলে ভীষণ হতাশাগ্রস্ত। তারা নিজের জীবনের প্রতি বিরক্ত, তাই অন্যকে আঘাত করে শান্তি খোঁজে।”

যশ-নুসরাতের ‘আড়ি’ যেখানে মা-ছেলের আদর, সম্পর্ক ও ভালোবাসার গল্প তুলে ধরছে, সেখানে তাদের পোস্টে ‘মা’ শব্দটিকে অপমান করার প্রবণতা নিয়েই হতাশ এই তারকা জুটি। এমন পরিস্থিতিতে তাদের এই সংবেদনশীল ও পরিণত মন্তব্য ভক্তদের কাছেও পৌঁছে দিতে চান তারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.