সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭, বসন্তকাল

বিচ্ছেদের গুঞ্জন যিশু-নীলাঞ্জনার!

বিনোদন ডেস্ক

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতের কাছাকাছি নীলাঞ্জনা শর্মার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকের মনেই প্রশ্ন উঠেছে—যিশু সেনগুপ্তর সঙ্গে সম্পর্ক কি তবে পুরোপুরি শেষ? আইনি বিচ্ছেদ কি চূড়ান্ত হয়ে গেল? যদিও নীলাঞ্জনার পোস্টে সরাসরি কারও নাম নেই, কিংবা বিচ্ছেদের কথাও স্পষ্টভাবে লেখা হয়নি, তবু তাঁর লেখার প্রতিটি লাইনে রয়েছে সমাপ্তির ইঙ্গিত।

একটি নোট শেয়ার করে নীলাঞ্জনা লেখেন, “কোনও কিছু যখন শেষ হয়, তার মানে এই নয় যে সেটি অর্থহীন হয়ে পড়েছিল। বরং সেটি আমাদের গঠন করার কাজ শেষ করে ফেলেছে। এই অধ্যায় শেষ হওয়ার পর আমার মনে শুধু কৃতজ্ঞতাই রয়েছে। যখন আমি নিজেকে চিনতাম না, তখন এটি আমাকে যা দিয়েছিল, আমাকে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছিল—তার জন্য। আমার ভেতরে নীরবে বেড়ে ওঠা স্বাধীনতা আর আপোষহীন আত্মসম্মানবোধের জন্য। এখানেই আমি আমার কণ্ঠস্বর খুঁজে পেয়েছি।”

পোস্টের শেষ ভাগে তিনি আরও লেখেন, “আমি শিখেছি, নিজের ভার নিজে বহন করা যায়। আজ যা শেষ হচ্ছে, তা আমাকে শূন্য করে দিচ্ছে না। বরং এটি আমার মধ্যে স্পষ্টতা, সাহস আর নিজের প্রতি গভীর বিশ্বাস হয়ে বেঁচে থাকবে। এটি এমন এক সমাপ্তি, যাকে আমি শ্রদ্ধা আর পূর্ণ হৃদয়ে গ্রহণ করছি।”

নীলাঞ্জনা শর্মা বর্তমানে টলিউডের অন্যতম সফল মহিলা প্রযোজক। তাঁর প্রযোজনা সংস্থা ‘নিনি চিনিস মাম্মাস প্রডাকশন’ থেকে একাধিক জনপ্রিয় ধারাবাহিক চলছে ছোট পর্দায়। একসময় যিশু সেনগুপ্তর সঙ্গেই যৌথভাবে প্রযোজনা সংস্থা গড়ে তুলেছিলেন তিনি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় পরিচিত মুখ ছিলেন নীলাঞ্জনা। পরে ভালোবাসার টানে সব ছেড়ে কলকাতায় এসে সংসার পাতেন যিশুর সঙ্গে।

২০০৪ সালে বিয়ে হয় যিশু-নীলাঞ্জনার। তবে ২০২৪ সালের মাঝামাঝি থেকেই তাঁদের সম্পর্কে ভাঙনের খবর ঘুরতে থাকে টলিপাড়ার অন্দরে। যদিও যিশু বা নীলাঞ্জনা কেউই প্রকাশ্যে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। নানা মহলে নানা দাবি শোনা গেলেও কোনও তথ্যই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এই সময়ে নীলাঞ্জনার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে তাঁদের দুই মেয়ে সারা ও জারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় বাবাকে আনফলো করার ঘটনাও নজর কেড়েছে নেটপাড়ার।

২২ বছরের দাম্পত্যের পর কি এবার তবে আইনিভাবেই আলাদা হল যিশু-নীলাঞ্জনার পথ? নীলাঞ্জনার এই রহস্যময় পোস্ট সেই প্রশ্নই আরও জোরালো করে তুলেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ত্বক কালচে হওয়ার কারণ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইসরাইলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান
ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
‘গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে’
সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের পথে
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার
শিশু হত্যাকারী নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করব: ইরান
হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াত নেতা
জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার
মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ
সংসদ অধিবেশন শুরু
সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.