মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভ

ভারতে পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও বিক্ষোভ দেখিয়েছে প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ। দলটির রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলকাতার রামলীলা ময়দানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ।

সমাবেশকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রথম প্রহর থেকেই পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, মা ফ্লাইওভার ও এজেসি বোস রোডে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। প্রতিবাদকারীদের দাবি, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের সম্পত্তি অধিকার খর্ব করবে। এতে মুসলিমদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে।

প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের পার্লামেন্ট উত্তপ্ত তর্কবিতর্কের পর মুসলিম ওয়াকফ (সংশোধনী) বিলটি পাস হয়। পরে শনিবার (৫ এপ্রিল) দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটিতে সম্মতি দেয়ায় এটি এখন ভারতের একটি আইনে পরিণত হয়েছে। তবে এই বিলটিকে চ্যালেঞ্জ করে অন্তত চারটি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে।

সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের প্রতিবাদের দাবিতে গত কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন শহরের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিক্ষোভ চলছিল। মঙ্গলবার বিকেল থেকে আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আইনশৃঙ্খলার আরও অবনতি ঠেকাতে, রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকা জুড়ে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পুরোনো ১৪৪ ধারা) জারি করা হয়। পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.