রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩, ৮ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আতশবাজি ফোটাতে গিয়ে শিশুর মৃত্যু, আহত ২

পটুয়াখালীতে আতশবাজি পোড়াতে গিয়ে মোহাম্মদ রাফি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ মার্চ) রাতে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাফি পৌর নিউমার্কেটের মাছ ব্যবসায়ী মানির হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির ছাত্র ছিল। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে আতশবাজি ফোটাতে গিয়ে মো. বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বির (১৫) হাত ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের উভয়ের বাড়ি সদর উপজেলার হকতুল্লা গ্রামে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আতশবাজির একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে মারাত্মক আঘাত করে। যে কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ছাড়া আতশবাজির ঘটনায় আরও দুজন হাসপাতালে এসেছিল। তাদের হাত ও চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাফির মামা আবুল বাশার ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাফি তার বাড়ির পাশে একটি আতশবাজি ফোটাচ্ছিল। এ সময় একটি বাজি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আতশবাজির অংশবিশেষ রাফির গলা ভেদ করে শ্বাসনালিতে প্রবেশ করে। তখন রাফির গলা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়ে অচেতন হয়ে পড়ে। টের পেয়ে স্বজনেরা তাৎক্ষণিক রাফিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর ঘটনায় আহত বেলাল ও রাব্বির ফুফা সিদ্দিকুর রহমান বলেন, রাত সাড়ে ৮টার দিকে বেলাল ও রাব্বি একটি আতশবাজি হাতে নিয়ে ফোটানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আতশবাজিটি হাতে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়। এতে বেলালের ডান হাতের তালু, আঙুলসহ একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তার বাঁ চোখে প্রচণ্ড আঘাত লাগে। আর রাব্বির ডান হাতের তালু ও আঙুল ক্ষতিগ্রস্ত হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু
১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী
রাজধানীতে বাসচাপায় নিহত ২
ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.