বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ই অক্টোবর) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সাভির্সের কর্মকর্তারা জানান, সকাল সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালের ভিতরে থাকা রোগিদের বের করে আনা হচ্ছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
কি কারনে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে তাও এখনো জানা যায়নি।














