রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩, ৮ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকের ঢল

সাপ্তাহিক ছুটি ও পর্যটন মেলার কারণে বাংলাদেশের বিখ্যাত পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার আয়োজন চলছে। এ মেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, স্থানীয় পণ্যের প্রদর্শনী এবং বিনোদনের বিশেষ আয়োজন রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করছে।

সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার শুটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পটে এখন পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। আগত পর্যটকরা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠছেন। আবার কেউ ছবি তুলছেন, কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ডেউ উপভোগ করছেন, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। এ ছাড়া কুয়াকাটার পশ্চিমে সমুদ্র পথে ফাতরার বন,, লাল কাঁকড়ার চর, , শুটকি পল্লী, সোনাকাটা ফকিরহাট এবং সমুদ্রের মাঝখানে জেগে ওঠা অতিথি পাখি ও লাল কাঁকড়া সমহর বিশিষ্ট চর বিজয় ভ্রমণ পিপাসু পর্যটকের উপস্থিতি লক্ষ্য করে গেছে।

হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজীর তথ্য অনুযায়ী, কুয়াকাটার প্রায় ৮০% হোটেল ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে। ঢাকা থেকে আগত পর্যটক মাসুম বিল্লাহ বলেন, “কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানকার সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে আসা সার্থক মনে হচ্ছে। মেলা উপলক্ষে আরও বেশি আনন্দ পাওয়া যাচ্ছে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ী মো. ছগির হোসেনসহ অনেকেই জানিয়েছেন, পর্যটকদের চাহিদা মেটাতে হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন সেবা খাতগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে অনেক পর্যটকের আগমন হয়েছে, আমাদের বেচাকেনা অনেক ভালো ।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা সকল পর্যটকদের সেবা দেওয়া ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য। সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটকদের আনাগোনা । তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের মোবাইল টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সকল বিষয়ে সচেতন করা হচ্ছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. কৌশিক আহমেদ বলেন, সাপ্তাহিক ছুটি, পর্যটন মেলাকে ঘিরে কুয়াকাটায় অনেক পর্যটক বেড়েছে। পর্যটকদের নিরাপত্তায় পৌর প্রশাসন, মহিপুর থানা পুলিশ ও কুয়াকাটা টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু
১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী
রাজধানীতে বাসচাপায় নিহত ২
ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.