শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩, ৭ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আজ শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা বছরের শেষ মাস ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চায় সরকার। একই পরিকল্পনার অংশ হিসেবে এইচএসসি পরীক্ষাও আগাম নেওয়ার উদ্যোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, পরীক্ষার পর দীর্ঘ সময় ধরে ভর্তি প্রক্রিয়া চলার কারণে শিক্ষার্থীদের এক বছরের মতো সময় নষ্ট হচ্ছে, যা সেশনজট বাড়াচ্ছে।

তিনি আরও জানান, সরকার চায় নির্ধারিত সময়ের মধ্যেই সিলেবাস শেষ করে দ্রুত পরীক্ষা সম্পন্ন করতে এবং তার পরপরই ভর্তি প্রক্রিয়া শেষ করতে। এতে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় সময় অপচয় কমবে এবং পড়াশোনায় ধারাবাহিকতা বজায় থাকবে।

শিক্ষামন্ত্রী বলেন, দুই বছরের পড়াশোনা দুই বছরেই শেষ করতে হবে—এটাই সরকারের লক্ষ্য। সেশনজট যেন না হয়, সে অনুযায়ী পুরো শিক্ষা ব্যবস্থাকে সমন্বয়ের চেষ্টা চলছে। তিনি জোর দিয়ে বলেন, বোর্ড পরীক্ষা, ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়ার মধ্যে কোনো দীর্ঘ বিরতি রাখা হবে না।

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও সমন্বয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে অযথা এক বা দুই বছর ঝরে পড়া বন্ধ করতেই এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সব ধরনের আইন যাচাই-বাছাই করে সংসদে তোলা হবে’
ফের হরমুজ প্রণালীতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
‘ইরান ও যুক্তরাষ্ট্র শিগগিরই আলোচনায় বসবে’
রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছর আজ
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু
১০০০ মাদরাসায় চালু হচ্ছে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী
রাজধানীতে বাসচাপায় নিহত ২
ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.