সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩, ৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

দেশ এবং জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় বিএনপি সরকার— এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয় বরং জনগণের সেবক ভাবতে হবে। স্বচ্ছতা ও দ্রুততার পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ইন্সটিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা বিয়াম ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে নানা প্রশিক্ষণ দেয়া হয়। ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিয়াম ফাউন্ডেশন।

তিন দশকের বেশি সময় পর, শনিবার (২৫ এপ্রিল) সকালে ফাউন্ডেশনটির নতুন আরেকটি ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। জানান, প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় বিএনপি সরকার। মেধানির্ভর, সৃজনশীল ও দায়িত্ববান প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার।’

উন্নয়নের সফল প্রতিটি স্তরে স্তরে পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে বলে জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকার নির্বাচনি ইশতেহার ও স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে।’

তিনি বলেন, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সরকারি শূন্য পদে নিয়োগ দেয়া হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজাতে চায় বর্তমান সরকার।’

প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায়, ব্যবসা বাণিজ্যের প্রসারে ওয়ান স্টপ সার্ভিস করে সমস্ত ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী
রুশ বিপ্লবের স্মরণে ঢাকাস্থ রুশ হাউসের বৃক্ষরোপণ কর্মসূচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.