বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের পাশাপাশি বহু হতাহতের শিকার হয়েছেন ইরানের সাধারণ মানুষ। এমন অবস্থা ভ্রাতৃপ্রতিম দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছে জরুরি ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির নিকট এ সামগ্রীগুলো হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মু. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানে আহত সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি টাকা অনুদান প্রদান করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রদত্ত এ অনুদানের মাধ্যমেই আজকের এ জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসমূহ ক্রয় করা হয়েছে।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব ড. মু. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ বরাবরই বিশ্বশান্তির পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সহায়তা গ্রহণকালে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ সরকারের এ মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর। এ কঠিন সময়ে বাংলাদেশের মানুষের এ সহমর্মিতা ও সমর্থন ইরানের জনগণের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম বলেন, রেড ক্রিসেন্ট সবসময় বিশ্বের আর্তমানবতার সেবায় নিয়োজিত। যুদ্ধকালীন এ পরিস্থিতিতে ইরানের সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তায় অংশগ্রহণ করাকে তারা নিজেদের নৈতিক দায়িত্ব বলে মনে করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন
নকলায় হামদর্দ এর উদ্যোগে আমরুপালি শরবত বিতরণ
প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.