রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জাবিতে পোষ্য কোটা বাতিল

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রশাসন।

৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপাচার্য শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ দিয়ে তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেল থেকে পোষ্য কোটা বাতিলের দাবি নিয়ে শিক্ষার্থীরা অত্যন্ত শৃঙ্খলার সাথে অবস্থান করছে। এই দাবি আদায়ের জন্য গত দুই সপ্তাহ ধরে শিক্ষার্থীরা বিভিন্নভাবে আমাদের কাছে আবেদন করেছে এবং যেহেতু এই সিদ্ধান্তের সাথে বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা জড়িত তাই বিভিন্ন পর্যায়ে আমরা আলোচনা করেছি। শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয়। পরে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সদস্যদের সভায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসাথে প্রয়োজনীয় জীবনমান উন্নয়নের জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। পরে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সদস্যদের সভায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজনীয় জীবনমান উন্নয়নের জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে, পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। আগের মতো কোটা বহালের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল বের করে বিভিন্ন হল প্রদক্ষিণ করেন এবং পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

অন্যদিকে, পোষ্য কোটা বহালের দাবিতে ৫ ফেব্রুয়ারি (বুধবার) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ আলোচনা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.