চাকরিতে পুনর্বহালের দাবি আদায়ে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ফের সচিবালের সামনে অবস্থান নেবেন বিগত সরকারের আমলে নানা অভিযোগে চাকরি হারানো পুলিশ সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয়ের মোড়ে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান চাকরিচ্যুত পুলিশ সদস্যের প্রতিনিধিরা।
এর আগে দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য সচিবালয়ে যান চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। কিন্তু উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তার দেখা মেলেনি। দেখা না পেয়ে ফিরে যান তারা।
সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন- এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দাম, মহিদুল এস আই মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু।








