বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদে ৪ হাজার ১৩৬ জন নিয়োগ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদে ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাদের এ নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নিয়োগ পাওয়াদের মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের ৯ম থেকে ১১তম গ্রেডের কর্মকর্তা রয়েছেন।

৯ শর্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। শর্তাবলির মধ্যে রয়েছে-

১। প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সনদ, তথ্য, ডকুমেন্টস ইত্যাদি ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিজ্ঞপ্তির ৮ নম্বর অনুচ্ছেদ এবং আবেদনপত্রে প্রার্থীর অঙ্গীরকার নামার ভিত্তিতে কমিশন কর্তৃক প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হল যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সংযুক্ত সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

২। সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে কোনো প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য গোপন বা টেম্পারিং বা কোনো জাল সার্টিফিকেট জমা বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ বা প্রবেশপত্র টেম্পারিং বা প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বা কোনো গুরুতর অসম্পূর্ণতা ধরা পড়লে বিজ্ঞাপনের শর্তানুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। তাছাড়া, বর্ণিত অপরাধে জড়িত প্রার্থীকে ক্ষেত্র বিশেষে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। এমনকি প্রার্থীকে চাকরিতে নিয়োগের পরও এরূপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে; এছাড়া বিশেষভাবে উল্লেখ্য যে, কোনো প্রার্থী তার প্রদত্ত পছন্দের পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও পছন্দক্রম/আবেদন দাখিল করিয়া থাকিলে অর্থাৎ সুপারিশকৃত পদের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতার সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সামঞ্জস্যপূণ্য না হলে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে।

৩। নন-ক্যাডার পদে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক সম্পন্ন করতে হবে।

৪। “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩” এর বিধান এবং সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণপূর্বক প্রাপ্ত অধিযাচন অনুযায়ী পর্যায়ক্রমে ৯ম থেকে ১১তম গ্রেডের নন-ক্যাডার পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।

৫। প্রার্থীর আবেদনপত্রের সাথে প্রদত্ত তথ্য, ডকুমেন্টসমূহ, সনদ ইত্যাদি এবং আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অঙ্গীরকার নামার ভিত্তিতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক এই শর্তে প্রার্থীদের অনুকূলে মনোনীত করা হলো যে, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টগুলোর সত্যতা যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা, বুকের মাপ এবং ওজন সম্পর্কিত তথ্য এবং প্রাক-নিয়োগ জীবন-বৃত্তান্ত যথাযথ এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে মনোনয়ন প্রাপ্তদের নিয়োগ প্রদান করতে হবে।

৬। প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংরক্ষণ আছে।

৭। এই মনোনয়ন প্রার্থীর নন-ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না।

৮। কমিশনের কাছ থেকে মনোনয়ন প্রাপ্তির পর নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা প্রতিপালনপূর্বক নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত মনোনয়নের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে পারবে।

৯। ফলাফল কমিশনের bpsc.gov.bd এবং টেলিটকের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.