বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ও রংপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক বিশিষ্ট রাজনীতিবিদ আশরাফ হোসেন বড়দা (৮৫) আর নেই।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, আত্নীয়স্বজন ও শুভান্যুধায়ী রেখে গেছেন তিনি।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বাদ জুমা রংপুর মহানগরীর গুপ্তপাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে নূরপুর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।








