সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

টিউলিপকে পার্লামেন্ট থেকে অপসারণের দাবিতে মানববন্ধন

শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের পার্লামেন্ট থেকে অপসারণের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইক্যুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে লন্ডনে বসবাসরত মানবাধিকার কর্মীসহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

ইআরআই এর উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক হাসান জাভেদ বলেন, ২০১৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রায় ৫৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে ফ্যাসিস্ট হাসিনা ও তার বোন রেহানা। ওই টাকা ইংল্যান্ডে এসেছে টিউলিপ সিদ্দিকের কাছে ফ্ল্যাট উপহারের নামে। তাকে ইতোমধ্যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আমরা তার এমপি পদ থেকে বহিষ্কারের দাবি করছি।

ইআরআই সভাপতি মাহবুব আলী খানশূর বলেন, শেখ পরিবারের ঐতিহ্য দুর্নীতি। এই দুর্নীতিগ্রস্ত সদস্য টিউলিপকে ব্রিটিশ পার্লামেন্ট থেকে বহিষ্কার করে ব্রিটিশদের সুনাম রক্ষার দাবি করেন তিনি। অন্যথায় ব্রিটিশ প্রধানমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন তিনি।

ইআরআইয়ের মাইনোরিটি সেক্রেটারি তাহমিনা আক্তার বলেন, বাংলাদেশের যে শাসক দুর্নীতির জন্য দেশ থেকে পালিয়ে গেছে সেই হাসিনার ভাগ্নি ব্রিটেনে দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব হারিয়েছেন। তাকে পার্লামেন্ট থেকেও বহিষ্কারের দাবি করছি আমরা ইআরআই।

ইআরআই সভাপতি মাহবুব আলী খানশূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ পরিচালনা করেন ইআরআইয়ের অর্গানাইিজিং সেক্রেটারী জুবায়ের আহমেদ।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইআরআইয়ের সহ সভাপতি রোক্তা হাসান, শামসুল ইসলাম, ইমাদ, শাহরিয়ার কালাম আযাদ, ব্রিটিশ নাগরিক ডেভিড ও ক্যাথরিনসহ প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.