মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন

সেনাপ্রধান জোসেফ আউন লেবাননের নতুন প্রেসিডেন্ট। গতকাল বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, ২০২২ সালের অক্টোবরে সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদটি খালি ছিল। প্রেসিডেন্ট নির্বাচিত হতে পার্লামেন্টের ১২৮টি আসনের মধ্যে ৮৬ ভোটের দরকার ছিল। তবে জোসেফ ৯৯টি ভোট নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৮ জানুয়ারি) নতুন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোট হয়। তাতে প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হন জোসেফ। প্রথম দফায় ৭১ জন সাংসদের সমর্থন পান তিনি।

ফলে দ্বিতীয় দফায় গড়ায় ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ৬০ বছর বয়সি জোসেফ পার্লামেন্টের উদ্দেশে বলেন, ‘আজ থেকে লেবাননের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।’

দীর্ঘ দুই বছর ধরে শূন্য থাকা রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত হয়েছেন লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এই সেনাপ্রধানকে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্টই নন, বরং ইসরায়েলের সঙ্গে বিধ্বংসী যুদ্ধের পর ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রভাব তিনি সীমিত করেছেন বলে মনে করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের ভোটাভুটিতে সেনাপ্রধান জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এই ঘটনা লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনকে প্রতিফলিত করছে। কারণ গত বছরের যুদ্ধে লেবাননের শিয়া মতাবলম্বী হিজবুল্লাহ গোষ্ঠী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডিসেম্বরে হিজবুল্লাহর মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটেছে।

সেনাপ্রধানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লেবাননে সৌদি আরবের প্রভাবের পুনরুত্থানেরও ইঙ্গিত দেয়; যেখানে রিয়াদের ভূমিকা ইরান এবং হিজবুল্লাহ অনেক আগেই নস্যাৎ করে দিয়েছিল।

বৈরুত থেকে আল জাজিরার এক সাংবাদিক বলেন, লেবাননে ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। কারণ লেবাননের সঙ্গে ইসরাইলের যুদ্ধ হিজবুল্লাহকে ‘দুর্বল’ করে তুলেছে।

তিনি আরও বলেন, ‘দেশটির পুনর্গঠনের জন্য কোটি কোটি ডলারের অর্থের প্রয়োজন এবং সেই অর্থ ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না লেবানন এমন একজন প্রেসিডেন্ট নির্বাচন করে যাকে আন্তর্জাতিক সম্প্রদায় সংস্কারমুখী বলে মনে করে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.