রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

৫ আগস্ট সেনানিবাসে কী ঘটতে যাচ্ছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সমন্বয়ক

গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ১০০ দিন পার হয়ে গেছে।

অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে ‘৫ আগস্ট কী হয়েছিল’ সেটা খোলামেলা কথা বলেছেন হান্নান মাসউদ।

অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন’।

আব্দুল হান্নান মাসউদ বলেন– ‘জাতির কাছে এটি স্পষ্ট হওয়া দরকার, গত ৫ আগস্ট কী হয়েছিল’।

মাসউদ জানান, ৫ আগস্ট সেনানিবাসে ছাত্রদের বাদ দিয়েই সরকার গঠন করতে চেয়েছিল রাজনৈতিক দলগুলোর সব নেতা।

এ প্রসঙ্গে তিনি বলেন– ‘৫ আগস্ট আমরা যখন গুলি খাচ্ছিলাম, বাসা থেকে বের হতে পারছিলাম না, চাঁনখারপুলে লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর নেতারা গিয়েছিলেন বৈঠক করতে। অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনো গুলির মধ্যে। তাদের খোঁজ কেউ নেয়নি। সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিং হয়েছিল, সেখানে তিনজনকে ছাত্র প্রতিনিধি হিসেবে বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেদিন গভর্নমেন্ট ফরমেশনের একটি চেষ্টা করা হয়েছিল।’

মাসউদ আর বলেন– ‘সেদিন আমাদের মাইনাস করেই গভর্নমেন্ট ফরমেশন হতে যাচ্ছিল। সেখান থেকে আমরা গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডার হিসেবে আমাদের তিনজনকে দিয়েছি। অনেক তর্ক-বিতর্ক করে ড. মুহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদকে দিয়েছি। আমরা আরও কয়েকজনকে চেয়েছিলাম কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণে তা করা সম্ভব হয়নি। পরে মাহফুজ আবদুল্লাহকে যুক্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্ট রাজনৈতিক দলগুলো বৈষম্যবিরোধী ছাত্রদের রক্তের সঙ্গে বেঈমানি করেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের সঙ্গে প্রতারণা করেছিল। সেদিন বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মের বাইরের তিনজনকে প্রতিনিধি হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.