মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। এর আগে সব ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত হয়েছিল বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ব্যাটিং ধসে হেরে যায় তারা। তবে এবার দ্বিতীয় ম্যাচে আর কোনো ভুল হয়নি, শেষ হাসি হেসেছে বাংলাদেশ।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান সংগ্রহ করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১৯ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন। ওয়ানডে অভিষেকে জাকের আলী ২৭ বলে অপরাজিত ৩৭ রান করেন, সৌম্য সরকার ৪৯ বলে করেন ৩৫ রান, আর নাসুম আহমেদ ২৪ বলে ২৫ রান যোগ করেন।

জবাবে ২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৪৩.৩ ওভারে ১৮৪ রানে গুটিয়ে যায়। নাসুম আহমেদ ২৮ রানে ৩ উইকেট নিয়ে সর্বোচ্চ সাফল্য পান। মিরাজ ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন এবং তাসকিন ও শরীফুল একটি করে উইকেট শিকার করেন।

একটা উইকেট যেন অদৃশ্য সুতো হয়ে টান দিলো আরও দুই উইকেটকে। ১১৮ রানে হাসমতউল্লাহ আউটের পরেই নাসুমের ওভারে আফগানিস্তান হারালো আরও দুই উইকেট। ১১৮ রানে ২ উইকেট থেকে ১১৯ রানে ৫ উইকেট। বাংলাদেশ ম্যাচে ফেরে সেখানেই।

এই জয়ে বাংলাদেশ সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.