সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নড়াইলে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

নড়াইল সদরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল (৩২) ও নুরনবী (৩৫)। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তিনজন তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে ওই বাড়ির লোকজন চোরের বিষয়টি বুঝতে পারে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের আসতে দেখে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।

তুলারামপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তাদের গ্রামসহ এই এলাকা থেকে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। বিস্তারিত জানতে পারিনি এখনো। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে তারপর জানাব।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.