রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

অপরাধী হলে সরকার কাউকে ছাড় দেবে না : ওবায়দুল কাদের

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে এবং তারা অপরাধী হলে সরকার ছাড় দেবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

কোনো অপরাধী ছাড় পাবে না জানিয়ে সরকারি দলের এই মুখপাত্র বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত করার স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক সেনা প্রধানও যদি অপরাধী হন, তাহলে তার বিষয়ে তদন্ত করতেও দুদকের কোনো বাধা নেই।

সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বেনজীর আহমেদ যে দুর্নীতি করেছেন বলা হচ্ছে সে সংবাদ কি গণমাধ্যম আগে দিতে পেরেছিল? সরকার কি তদন্তে কোনো বাধা দিচ্ছে?

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বেনজীরের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত হচ্ছে, আরও হবে। তদন্তের পর মামলা হলে তাকেও বিচারের মুখোমুখি হতে হবে।

এ সময় কাদের বলেন, অনেকে ভাবছে, বেনজীর আহমেদের বাড়ি তো টুঙ্গিপাড়া, সে ক্ষমা পেতে পারে। অপরাধ করলে শাস্তি পেতে হবে। সরকার কোনো ছাড় দেবে না।

এ সময় তিনি বিএনপি নেতাদের সমালোচনা করে কাদের বলেন, কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে। তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি, কে করেছে তার বিচার? বিএনপি আমলে কি তার বিচার হয়েছে?

কাদের বলেন, তাদের আমলে তাদের যেসব নেতা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনো দিন করবে? তাদের এসব অপরাধের বিচার কি তারা করেছে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে পঁচাত্তর পরবর্তীকালে একমাত্র ক্ষমতাসীন রাজনীতিক, যিনি অপরাধীকে অপরাধী হিসেবে দেখেন। দলের লোক হোক-ক্ষমা নেই, যদি অপরাধ-অপকর্ম করে থাকে। সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছেন।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.