সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন মোখছেদুল কামাল বাবু

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু। এর আগে তিনি একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বও তার ওপর রয়েছে, ফলে বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন।

জানা যায়, গত বছরের অক্টোবরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান আমজাদ হোসেন। তবে বোর্ডের সাম্প্রতিক এক সভায় তাকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বিসিবি মনে করছে, মিডিয়া ও যোগাযোগ বিষয়ে মোখছেদুল কামাল বাবুর অভিজ্ঞতা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বোর্ডের তথ্য প্রচার ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী হবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর মোখছেদুল কামাল বাবু জানিয়েছেন, বিসিবির ভাবমূর্তি উন্নয়ন এবং দেশের ক্রিকেটকে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে তিনি কাজ করতে চান। তিনি বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে মিডিয়া ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করার ওপর গুরুত্ব দেবেন বলেও জানান।

এদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন মোখছেদুল কামাল বাবু। নির্বাচনের পরই তাকে ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব দেওয়া হয় এরপর মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়। দায়িত্ব পালনে দক্ষতার প্রমাণ দেওয়ায় এবার তাকে কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হলো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.