সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মিসাইল ও ড্রোনের গর্জনের মাঝেই সৌদি আরবসহ বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

আজ শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকালে মধ্যপ্রাচ্যজুড়ে ঈদের জামাত শুরু হয়।

সৌদি আরবের পাশাপাশি বাহরাইন, কাতার, কুয়েতেও ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। স্থানীয়দের সঙ্গে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য দেশের প্রবাসীরা ঈদের জামাতে অংশ নেন।

একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন করছেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি করেন সবাই। এদিকে ঈদের দিনেও তেহরান-তেল আবিব পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের তেল স্থাপনার পর মন্ত্রণালয়ে আক্রমণের দাবি করেছে ইরানি বিপ্লবী বাহিনীর। এছাড়া শুক্রবার স্থানীয় সময় ভোরে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চলছে বলে জানায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ জানিয়েছে, এক মাস সিয়াম সাধনার পর শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের সময় বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, শুক্রবার তেহরানের পূর্বাঞ্চলে শত্রুদের হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। একই সময় ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানজুড়ে নতুন দফায় হামলা শুরু করেছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশের পূর্বাঞ্চলে অন্তত এক ডজন ড্রোন এবং উত্তরাঞ্চলের আল-জাওফ এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে আসা ‘ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি’ মোকাবিলায় কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার পর ভূপাতিত ধ্বংসাবশেষ পড়ে একটি গুদামে আগুন লাগার পর নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও হামলার সাইরেন বাজানো হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা ঈদুল ফিতর উপলক্ষ্যে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শনিবার অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.