ইরানের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’।
মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ট্রাম্প।
পোস্টে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল।
এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। তিনিও আলোচনায় রাজি আছেন। হোয়াইট হাউস থেকেও বিষয়টি জানানো হয়েছিল।
সূত্র: আল জাজিরা








