মার্কিন আদালত বনাম ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ যুদ্ধে অনিশ্চয়তায় বাংলাদেশের রপ্তানি বাজার। পারস্পরিক শুল্ক হার কত হবে, এই নিয়ে বারবার পরিবর্তন হচ্ছে মার্কিন নীতি। যার প্রভাবে গেল সাত মাসে দেশের রপ্তানি কমেছে সর্বোচ্চ।
মার্কিন শুল্ক নিয়ন্ত্রণে সাবেক অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসনের সাথে ১৯ শতাংশ পারস্পরিক শুল্ক চুক্তি সই করে। তবে তা কতটা ব্যবসাবান্ধব এ নিয়ে সংশয় রপ্তানিকরকদের।
বিশেষজ্ঞরা মনে করছেন, অনেকটা মার্কিন চাপের মুখেই তড়িঘড়ি করে চুক্তি সই করেছিল অন্তর্বর্তী সরকার।
চুক্তির মাধ্যমে চীন, রাশিয়ার সঙ্গে কোন বাণিজ্য চুক্তি না করার শর্তসহ বেশি কিছু কঠিন শর্তারোপ করেছে ট্রাম্প প্রশাসন। যা মেনে নিয়ে অন্তর্বর্তী সরকারের চুক্তি সই করাতে দেশের স্বার্থ রক্ষা হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে মার্কিন আদালতে ট্রাম্পের আরোপিত পাস্পরিক শুল্ককে অবৈধ ঘোষণা করায়, বাংলাদেশের সঙ্গে করা এই চুক্তির শর্তগুলো আর বলবৎ থাকবে কিনা, তার আইনি ভিত্তি যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।








