মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মস্কোতে পুতিনের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারার বৈঠক

কলিকাল প্রতিনিধি

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল-শারার নেতৃত্বে সশস্ত্র বাহিনী রাশিয়ার সাবেক মিত্র বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় এক বছরের মাথায় স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) রাশিয়ার রাজধানী মস্কোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে আল-শারা সিরিয়াকে সমর্থন করার জন্য পুতিনকে ধন্যবাদ জানান এবং তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ এই অঞ্চলের স্থিতিশীলতায়’ রাশিয়ার ‘ঐতিহাসিক’ ভূমিকা ছিল। বিপরীতে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও ভৌগলিক অখণ্ডতা পুনরুদ্ধারের জন্য প্রেসিডেন্ট আল-শারার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন পুতিন। সিরিয়ার সরকারপন্থি বাহিনীর সাম্প্রতিক অভিযান নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। খবর আল জাজিরার।

২০২৪ সালের শেষ দিকে বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ার ক্ষমতার মসনদে বসেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সে সময় পতিত স্বৈরাচার বাশার আল আসাদকে আশ্রয় দেয় মস্কো। তবে সিরিয়ার নতুন কূটনীতির পর থেকেই পরিবর্তন হতে থাকে মস্কো-দামেস্কের সম্পর্কের। সেই ধারাবাহিকতায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করতে দ্বিতীয়বারের মতো মস্কো সফরে রয়েছেন শারা।

বৈঠকে সিরিয়ার বর্তমান প্রশাসনের প্রশংসা করে পুতিন বলেন, দেশটির ভৌগোলিক অখণ্ডতা পুনরুদ্ধারের প্রক্রিয়া গতি পাচ্ছে। সরকারি বাহিনী পিকেকে-সংশ্লিষ্ট ওয়াইপিজি নেতৃত্বাধীন গোষ্ঠীর কাছ থেকে বিস্তীর্ণ এলাকা পুনর্দখল করায় এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সিরিয়ার বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাশিয়ার সহায়তার জন্য পুতিনকে ধন্যবাদ জানান সিরীয় প্রেসিডেন্ট।

ক্রেমলিনের জন্য সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত হমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। রুশ কর্তৃপক্ষ এই ঘাঁটিগুলোর অবস্থান ধরে রাখতে দামেস্কের সঙ্গে সমঝোতার আশা প্রকাশ করেছে।

এরই মধ্যে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ক্বামিশলি বিমানবন্দর এলাকা থেকে রুশ বাহিনী সেনা সদস্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করেছে। স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সামরিক কার্গো বিমানে করে এসব সরঞ্জাম লাতাকিয়ার হমেইমিম বিমানঘাঁটির দিকে সরিয়ে নেয়া হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.