রাজধানীর মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী মো. মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনি’ কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার ২০ নভেম্বর দিবাগত রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনি ও তার গ্রুপ মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, মারধর, এলাকাভিত্তিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। জনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার দুপুরে র্যাব-২ এর সদর দফতর বসিলায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।








